About Dream Shopping Prangon

Thoughtful Finds for
Every Home

Dream Shopping Prangon is a trusted Bangladeshi home décor and lifestyle shopping platform, delivering genuine products across all 64 districts of Bangladesh.

Explore Our Collection
Decorative table lamp from the Dream Shopping Prangon home decor collectionCrystal tealight holder from the Dream Shopping Prangon collectionSet of three decorative candles
64 Districts ServedAcross Bangladesh
Genuine Products100% Authentic & Trusted
Customer-First ServiceYour Satisfaction Matters

আমাদের যাত্রা

Our Story

প্রতিটি বড় স্বপ্নের শুরু হয় ছোট্ট একটি পদক্ষেপ দিয়ে। আমাদের যাত্রার শুরু ২০২০ সালের জুলাই মাসে, মাত্র ৩৬০ টাকা, কিছু সাহস আর নিজেরা কিছু একটা করার স্বপ্ন নিয়ে।

Eva Jasica Gomes এবং Mickel Adhikary — আমরা দুজন একসঙ্গে শুরু করেছিলাম এই পথচলা। তখন ব্যবসা সম্পর্কে আমাদের অভিজ্ঞতা ছিল সীমিত, অনেক কিছুই ছিল অজানা। তবুও নিজেদের মতো করে কিছু একটা গড়ে তোলার ইচ্ছা থেকেই শুরু হয়েছিল আমাদের এই ছোট্ট উদ্যোগ।

সেই সময় আমরা নিজেরাও জানতাম না, হঠাৎ শুরু করা এই ছোট্ট উদ্যোগ একদিন ‘ড্রিম শপিং প্রাঙ্গণ’ নামে একটি ব্র্যান্ডে পরিণত হবে। শুরুতে আমাদের কাছে ছিল না বড় কোনো পরিকল্পনা কিংবা দীর্ঘ অভিজ্ঞতা; ছিল শেখার আগ্রহ, চেষ্টা করার মানসিকতা এবং সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন।

পথচলাটা সবসময় সহজ ছিল না। কাজ করতে করতেই শিখেছি, ভুল থেকে অভিজ্ঞতা অর্জন করেছি, নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি এবং প্রতিটি অভিজ্ঞতার মধ্য দিয়ে নিজেদের আরও সমৃদ্ধ করেছি।

সবচেয়ে বড় প্রাপ্তি ছিল মানুষের ভালোবাসা ও বিশ্বাস। আমাদের কাস্টমারদের আন্তরিক সহযোগিতায় আমরা বাংলাদেশের ৬৪ জেলায় পণ্য পৌঁছে দেওয়ার সুযোগ পেয়েছি। প্রতিটি রিভিউ, প্রতিটি ইতিবাচক অভিজ্ঞতা এবং বারবার আমাদের ওপর আস্থা রাখা প্রতিটি কাস্টমার আমাদের গল্পের অবিচ্ছেদ্য অংশ।

আজ পেছনে ফিরে তাকালে বুঝতে পারি, এই যাত্রা শুধু একটি ব্যবসা গড়ে তোলার গল্প নয়। এটি একসঙ্গে শেখার, একসঙ্গে বেড়ে ওঠার, মানুষের সঙ্গে বিশ্বাসের সম্পর্ক তৈরি করার এবং একটি ছোট স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার গল্প।

ড্রিম শপিং প্রাঙ্গণ শুধু আমাদের শুরু করা একটি ব্যবসা নয়; এটি এমন একটি স্বপ্ন, যা আমাদের কাস্টমারদের ভালোবাসা ও বিশ্বাসের সঙ্গে নিয়ে আমরা গড়ে তুলেছি। আর আমাদের এই পথচলা এখনও চলমান।

আমাদের লক্ষ্য

Our Mission

মানুষের দৈনন্দিন কেনাকাটাকে আরও সহজ, সুবিধাজনক ও সাশ্রয়ী করে তোলা। প্রয়োজনীয় ও মানসম্মত পণ্যের বৈচিত্র্যপূর্ণ সংগ্রহের মাধ্যমে কাস্টমারদের চাহিদা পূরণ করা এবং বিশ্বাস, স্বচ্ছতা ও নির্ভরযোগ্য সেবার ভিত্তিতে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলা।

আমাদের ভবিষ্যৎ ভাবনা

Our Vision

ড্রিম শপিং প্রাঙ্গণকে বাংলাদেশের একটি বিশ্বস্ত ও সুপরিচিত ই-কমার্স ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করা। ক্রমাগত পণ্যের পরিসর বৃদ্ধি, কেনাকাটার অভিজ্ঞতার উন্নয়ন এবং নতুনত্ব, নিষ্ঠা ও কাস্টমার সন্তুষ্টির মাধ্যমে দীর্ঘমেয়াদি মূল্য তৈরি করাই আমাদের ভবিষ্যৎ লক্ষ্য।

Meet Our Founders

Mickel Daniel Adhikary, Co-Founder and Chief Operating Officer of Dream Shopping Prangon

Mickel Daniel Adhikary

Co-Founder & Chief Operating Officer

Responsible for product sourcing, supplier coordination, business operations, product planning, and coordinating product selection and posting schedules.

Eva Jasica Gomes, Founder and Chief Marketing Officer of Dream Shopping Prangon

Eva Jasica Gomes

Founder & Chief Marketing Officer

Responsible for content creation, digital marketing, social media management, online orders, customer communication, packaging, courier coordination, and financial management related to business operations.

কেনাকাটার চেয়েও বেশি কিছু

প্রতিটি অর্ডারের সঙ্গে জড়িয়ে থাকে একটি গল্প, আর প্রতিটি কাস্টমার হয়ে ওঠেন আমাদের গল্পের অংশ। আমাদের ওপর বিশ্বাস রাখার জন্য, আমাদের পাশে থাকার জন্য এবং একটি ছোট স্বপ্নকে এগিয়ে নিতে সহযোগিতা করার জন্য আপনাদের প্রত্যেকের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা।